, ,

শিরোনাম :
বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

বরিশালের ৩৮ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

dynamic-sidebar

সদর উপজেলাসহ বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮ উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে পৃথকভাবে বিভাগের বিভিন্ন জেলার উপজেলা নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ গ্রহন করেন।

নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বিএমপি কমিশনার মোঃ সাহাবুদ্দিন খান, ডিজিএফআই বরিশাল প্রধান কর্ণেল শরিফুজ্জামান, র‌্যাব ৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বরিশাল জেলা, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত উপজেলা চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ ভাবে লিখিত শপথ বাক্য পাঠ করেন।

শপথ অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জনপ্রতিনিধিদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

শপথ গ্রহণ শেষে বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম তাদের কার্যালয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net