শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১

বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি ঃ সহায়তা প্রদান

বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি ঃ সহায়তা প্রদান

dynamic-sidebar

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি দোকান ও একটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে ৪ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে পুরে ভস্মীভূত হয় মোঃ কাদের এর হিজবুল্লাহ টেইলার্স, কাউম শরিফ এর শরিফ টেলিকম ও মন্টু খানের বসত ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আবুল হোসেনের ল্যাপ- তোষকের দোকান সালা উদ্দিনের মুদি দোকান, হান্নান খানের মুদি দোকান, মাহবুব হোসেন লিটনের চালের দোকান।

বরিশাল পল্লী বিদুৎ সমতি-২ এর বাবুগঞ্জ অভিযোগ কেন্দ্রের কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বৈদ্যুতিক শকসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে ।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, মাইনুল হাসান পারভেজ মৃধা । এছাড়া মহানগর জামায়েত এর আমীর জহির উদ্দিন মুহাম্মদ বাবর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলেন, অগ্নিকান্ডের টের পেয়ে স্থানীয় মুসুল্লি মোঃ হাবিব মসজিদের মাইকে মাইকিং করে ঘোষণা দিলে সবাই দিক বিদিক ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মাইকিং করায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে এবং ঘুমে থাকা মানুষ জীবন নিয়ে নিরাপদে অবস্থান নিতে সক্ষম হয়েছে।

বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net