রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৬

শিরোনাম :
জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান বরিশালজুড়ে মাদকের ভয়াল থাবা, শতাধিক স্পটে ওপেনে বিক্রি মানবপাচার মামলার আসামি ইলিয়াস ফকির গ্রেপ্তার
আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে জহির উদ্দিন স্বপনের মত বিনিময় সভা

আগৈলঝাড়ায় সাংবাদিকদের সাথে জহির উদ্দিন স্বপনের মত বিনিময় সভা

dynamic-sidebar

আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা হলরুমে আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

 

উপস্থিত সাংবাদিকবৃন্দ  বিগত দিনে তাদের উপরে অত্যাচারের স্মৃতি এবং লেখনীর বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তা তুলে ধরেন। এ সময় জহির উদ্দিন স্বপন তার বক্তব্যে বলেন অন্যায় যে করুক সাংবাদিকদের লিখনের মাধ্যমে তুলে ধরার জন্য আহ্বান জানান।

 

বিগত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে   তিনি যে নির্যাতিত হয়েছেন তার বর্ণনা তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না, সিনিয়র যুগ্ন আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, যুগ্ন আহবায়ক শাহ মুহাম্মদ বক্তিয়ার, যুগ্ন আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ন আহবায়ক খন্দকার মোহাম্মদ আলী, যুগ্ন আহবায়ক আবুল হোসেন মোল্লা,

 

যুগ্ন আহবায়ক এনায়েত হোসেন খান মনু, উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম। এ সময়ে আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net