শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৪

আগৈলঝাড়ায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত 

আগৈলঝাড়ায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত 

dynamic-sidebar

আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার সর্বস্তরের জনগণ জুম্মার নামাজের পরে উপজেলা সদরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করে।

এ সময় বক্তারা বলেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত সবসময়ই ষড়যন্ত্র করে এসেছে। বর্ষা মৌসুমে ফারাক্কার বাঁধ ছেড়ে বাংলাদেশকে তলিয়ে দেয়, শুকনো মৌসুমে ফারাক্কার বাঁধ আটকিয়ে পানি না দিয়ে বাংলাদেশের চাষীদের ফসল ফলানো কষ্টকর অবস্থায় ফেলে দেয়।

বাংলাদেশের কৃষকরা যখন বিভিন্ন ধরনের ফসল ঘরে তুলে সে সময় ভারত তাদের ফসল বাংলাদেশে  কম দামে দিয়ে বাংলাদেশের কৃষকদের আর্থিকভাবে ক্ষতি করার চেষ্টা করে আসছে।

ভারতের ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net