রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৫

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান
ভোটারদের চাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছি মনোনয়ন দাখিল শেষ–পারভেজ মৃধার

ভোটারদের চাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছি মনোনয়ন দাখিল শেষ–পারভেজ মৃধার

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে (৩নং ওয়ার্ড) বাবুগঞ্জ থেকে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মাইনুল হোসেন পারভেজ মৃধা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তিনি জেলা জৈষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এর কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় প্রস্তাবকারী ও সমর্থনকারী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাইনুল হোসেন পারভেজ মৃধা ২০১৯ সালে উপ-নির্বাচনে ১১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়। তিনি দীর্ঘদিন যাবৎ রহমতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে পারভেজ মৃধা বলেন, আমি বিগত মেয়াদে জেলা পরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছি। এবছর ৬ ইউনিয়নের ভোটারদের চাওয়ার প্রতিফলন ঘটাতে আবারো নির্বাচনে প্রতিদন্দ্বীতা করছি। আশা করি প্রতিদন্দ্বী প্রার্থীর চেয়ে বিপুল ভোট বেশি পেয়ে নির্বাচিত হবো।

উল্লেখ্য বাবুগঞ্জের ৬ ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিদের মোট ৮১ টি ভোট রয়েছে।
জেলাপরিষদ নির্বাচনে (৩নং ওয়ার্ড) বাবুগঞ্জে সদস্য পদ আওয়ামীলীগ উন্মুক্ত রাখেছে বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net