, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
মির্জাগঞ্জে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

মির্জাগঞ্জে ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামে ঘূর্নিঝড় ফণী’র প্রভাবে ক্ষতিগ্রস্থ বেড়িবাধঁ পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) মোঃ জাহিদ ফারুক (শামিম)। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকাল দশটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের আওতায় ওই এলাকার ৬০ পরিবারের মধ্যে প্রত্যেককে চাল-ডাল-চিনি ও তৈলসহ ১০ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রানীপুর ও মেন্দিয়াবাদ গ্রামের পায়রা নদীর ভাঙ্গন কবলিত ৪১/৭ নং পোল্ডারের বেড়িবাধঁটি পরিদর্শন শেষে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি বলেন, দক্ষিনাঞ্চলের ভয়াল পায়রা নদীর খবর আমি জানি। আমি এ মন্ত্রানালয়ের দায়িত্ব পাওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি।

ফণী’র প্রভাবে মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ ও রানীপুর গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার খবর শুনে এবং মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে তাৎক্ষনিক ভাবে মির্জাগঞ্জের ক্ষতিগ্রস্থদের কাছে ছুটে এসেছি। মেন্দিয়াবাদ এলকার পায়রা নদীর পশ্চিমে বরগুনা-চান্দখালী-সুবিদখালী-বাকেরগঞ্জ-বরিশাল মহাসড়ক রয়েছে। তাই মহাসড়কসহ এ এলাকার জনসাধারনের জান-মাল রক্ষার জন্য এবং বন্যায় যাতে আর কেউ ক্ষতিগ্রস্থ না হয় সে লক্ষে অচিরেই পায়রা নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে।

এ সময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ জুলফিকার আলী হাওলাদার, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী আতাহার উদ্দিন আহম্মেদ ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net