বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৪

বরিশালে মাদক বিক্রির টাকাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

বরিশালে মাদক বিক্রির টাকাসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

dynamic-sidebar

বরিশালের গৌরনদীতে মাদক বিক্রির সাড়ে ৪৮ হাজার টাকাসহ আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক চৌধুরী ওরফে মুজামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সময় তার সহযোগী রবিউল ইসলাম নামে এক যুবকও গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তাদের বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার মোজাম্মেল হক চৌধুরী উপজেলার শরিকল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। তার সহযোগী রবিউল ইসলাম উপজেলার শরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাসিন্দা।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বরিশালটাইমসকে জানান- বুধবার দিবাগত রাতে উপজেলার শরিকল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে মাদক বিক্রেতা রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তনু নামে এক মাদক বিক্রেতার বাসায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মোজাম্মেল হক চৌধুরী ওরফে মুজাম মেম্বারকে ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।

এসময় অপর মাদক ব্যবসায়ি তনুর বালিশের নিচ থেকে ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪৮ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। কিন্তু তনু পালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের পরবর্তী তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net