, ,

শিরোনাম :
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
খালেদা জিয়ার মুক্তি নাহলে এদেশের গনতন্ত্রের মুক্তি হবে না-সরোয়ার

খালেদা জিয়ার মুক্তি নাহলে এদেশের গনতন্ত্রের মুক্তি হবে না-সরোয়ার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবুর রহমান সরোয়ার বলেছেন, খালেদা জিয়ার মুক্তি না হলে এদেশে গনতন্ত্রের মুক্তি হবে না। সরকার দেশের ভিতর আজ বৈষম্য সৃষ্টি করে মারুষের স্বাধীনতা ধ্বংশ করে দিছে। তারা অনৈতিকভাবে আদালত ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের মাধ্যমে জনগনের সকল অধিকার কেড়ে নিয়েছে। দেশের স্বাধীন ব্যবস্থা যদি ধ্বং হয়ে যায় সেখানে আর কোন গনতন্ত্র থাকে না। থাকে না মানুষের চেতনা।

আর এই কারনেই সরকারের চেইন অব কমান্ড নেই। গতকাল বুধবার অশ্বিনী কুমার টাউন হলে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তি যুদ্বা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা,ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা (দক্ষিণ) বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কিন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, বিসিসি সাবেক মেয়র আহসান হাবীব কামাল, কেন্দ্রীয় কমিটি সদস্য ডাঃ শহিদ হোসেন,

মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড.এনায়েত হোসেন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক( সদ্য ঘড়ের ছেলে ঘড়ে ফিরে আসা অধ্যক্ষ আঃ রসিদ খাঁন, মহানগর বিএনপি উপদেষ্টা মুক্তিযুদ্বা নুরুল আলম ফরিদ, জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব, মহানগর যুবদল সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন সহ জেলা বিএনপি ও কোতয়ালী বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন কোতয়ালী বিএনপি সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন লাবু। অন্যদিকে অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হলেও ইফতার অনুষ্ঠানে অনেক নেতা-কর্মীরা ইফতার না পেয়ে তারা চরম ক্ষোভ প্রকাশ করে টাউন হল ত্যাগ করতে দেখা যায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net