, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
এতিম শিশুদের ঈদ পোশাক দিলেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

এতিম শিশুদের ঈদ পোশাক দিলেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

dynamic-sidebar

ঈদের আনন্দ ধনী-গরিব সবাই ভাগাভাগি করে নিতে নতুন পোশাক চাই-ই চাই। যদিও এতিম ও দুস্থদের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে অনেকটা সময়ই।

তবে এবারের ঈদুল ফিতরে বরিশালে থাকা সমাজকল্যাণ অধিদফতরের আওতাধীন বিভিন্ন এতিমখানার শিশুরা কোনোভাবেই নতুন পোশাক থেকে বঞ্চিত হবে না। সরকারের পক্ষ থেকে নতুন পোশাক দেওয়ার পাশাপাশি এবার সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আব্দুল্লাহর পক্ষ থেকেও এতিম, অসহায় ও দুস্থ এসব শিশুদের এবার ঈদের জন্য নতুন পোশাক দেওয়া হয়েছে।

সোমবার (০৩ জুন) বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, বরিশালের সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিন), সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর), সরকারি শিশু পরিবার বালক, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় এবং নারী ও শিশু-কিশোরীদের নিরাপদ হেফাজত কেন্দ্রের ৩৯১ জন শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে।

পাশাপাশি শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের ১৮০ জন শিশুকে ঈদের নতুন পোশাক দেওয়া হয়েছে।

এসব পোশাক বিতরণকালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহের সঙ্গে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net