বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৩

শিরোনাম :
‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
বিসিসি মেয়রের নির্দেশে গৃহকর কমলো প্রতিবন্ধীর বাবার

বিসিসি মেয়রের নির্দেশে গৃহকর কমলো প্রতিবন্ধীর বাবার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ এক প্রতিবন্ধী সন্তানের বাবার আবেদন বিবেচনায় নিয়ে তাদের গৃহকর কমিয়ে দিলেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

রোববার (৩০ জুন) কর পুনর্নিরধারণী শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু।

জানা গেছে, নগরের ১৫ নাম্বার ওয়ার্ডের আবদুল আজিজ খান আগে ৪০ হাজার টাকা মূল্যায়নে ১০ হাজার ৮০০ টাকা গৃহকর পরিশোধ করে আসছিলেন। কিন্তু, পরবর্তীতে স্থাপনা পরিবর্তন হওয়ায় তাকে কর পুনর্র্নিধারণের নোটিশ দেওয়া হয়। এতে তার মূল্যায়ন ৬৪ হাজার টাকা ও কর ১৭ হাজার ২৮০ টাকা করার ঘোষণা দেওয়া হয়।

এ নোটিশ পাওয়ার পর আজিজ খান বিসিসিতে আপত্তিপত্র জমা দেন। এতে, তিনি এক পুত্র শারীরিক প্রতিবন্ধী উল্লেখ করে তার কর কমানোর আবেদন করেন। বিষয়টি বিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও সচিব ইসরাইল হোসেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে জানান।

পরে, মানবিক বিবেচনায় কর কমানোর জন্য নির্দেশ দেন মেয়র। সে অনুযায়ী, রোববার (৩০ জুন) অনুষ্ঠিত শুনানিতে আজিজ খানের প্রস্তাবিত করের পাশাপাশি ২০১৬ সালে নির্ধারিত ১০ হাজার ৮০০ টাকা থেকে কমিয়ে ৮ হাজার টাকা পুনর্নিরধারণ করা হয়।

মেয়রের সিদ্ধান্তে কর কমে যাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন আবদুল আজিজ খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net