, ,

শিরোনাম :
বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
সরকার সু-কৌশলে খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে:সারোয়ার

সরকার সু-কৌশলে খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে:সারোয়ার

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার বলেছেন, আমরা চেয়েছিলাম বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাভাবিক মুক্তি। কিন্তু সরকার সু-কৌশলে তাকে জেলে বন্দি করে রেখেছে। স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই। আমরা মনে করি তিনি জেল থেকে বের হলে অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তিপাবে।

১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে বুধবার (১৭ জুলাই) নগরের সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে মজিবর রহমান সরোয়ার এসব কথা বলেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার রাতের আধারে ভোট কারচুপি করে নির্বাচিত হয়েছে। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। উপজেলায় যে নির্বাচন হয় তাতে এখন আওয়ামী লীগও ভোট দিতে কেন্দ্রে যায় না। রাজনীতি এখন রাজনীতিবীদদের হাতে নেই। সংসদে আওয়ামী লীগই বিরোধী দলের কাজ করছে। তাছাড়া সংসদে বিএনপি’র যেসব এমপি রয়েছে তাদের কথা বলতে দেয়া হচ্ছে না। দেশে হত্যা খুন গুম ধর্ষণের সাথে সরকারের লোকজনই জড়িত। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাস, কৃষকের ন্যায্য পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে। এমন ক্লান্তিকালে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রয়োজন। তাই আমরা বরিশার থেকে আন্দোলনের সুচনা করছি। বরিশালবাসি জাগ্রত হয়ে ১৮ জুলাই’র সমাবেশে যোগদান করবে। এতেও যদি খালেদা জিয়ার মুক্তি না হয়, তবে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেন, ১৮ জুলাই’র সমাবেশকে কেন্দ্র করে বিএনপিকে কোন প্রকার সমাবেশ করতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র বুধবারের জন্য শহরে মাইকিং এর অনুমতি দেয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের ধরপাকর ও হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সরোয়ার বলেন, এই সমাবেশে যাতে কোন প্রকার বাধা এবং হয়রানী না করা হয় বিষয়ে আপনারা সহযোগিতা করুন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শামীন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net