শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৫

শিরোনাম :
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে

আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

ক্রীড়াঙ্গনে অর্থের ও সরকারি সহায়তার দাবি আছে, আছে নানা প্রকল্প ও বরাদ্দের আবেদন। সেই অর্থ কোথায়, কীভাবে খরচ হচ্ছে, তার হিসাব দিতে যত অনীহা! জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নথি বলছে, ৫২টি জাতীয় ক্রীড়া ফেডারেশন-অ্যাসোসিয়েশনের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ও অডিট প্রতিবেদন জমা দিয়েছে মাত্র ১৪টি। ফুটবলসহ ৩৮টি ফেডারেশন-অ্যাসোসিয়েশন এখনো সেই হিসাব দেয়নি। এনএসসি পরিচালিত হচ্ছে ২০১৮ সালের আইনে। ওই আইনের ২৩ নম্বর ধারায় প্রত্যেক জাতীয় ক্রীড়া সংস্থার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব এবং অডিট প্রতিবেদন পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে এনএসসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। আইন আছে, সময়সীমাও নির্দিষ্ট। বাস্তবে তার প্রয়োগ কতটা হচ্ছে, এই পরিসংখ্যানই তার উত্তর। এর আগেও হিসাব নিয়ে কড়াকড়ি করেছিল এনএসসি। পরে অবশ্য সেই কঠোর অবস্থান আর থাকেনি। এবার আবার নড়েচড়ে বসেছে এনএসসি। পরিচালক (অর্থ) তনময় ইসলাম সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে ২০২৪-২৫ অর্থবছরের ব্যয় বিবরণী ও অডিট প্রতিবেদন অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের অডিট প্রতিবেদনও সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

 

এখন পর্যন্ত হিসাব দিয়েছে কাবাডি, সাঁতার, শুটিং, ভলিবল, বাস্কেটবল, কুস্তি, জিমন্যাস্টিক্স, শরীর গঠন, বিলিয়ার্ড, মহিলা ক্রীড়া সংস্থা, রাগবি, মাউন্টেনিয়ারিং, প্যারা অলিম্পিক ও ক্রিকেট বোর্ড। ২০২৫-২৬ অর্থবছরের হিসাব অবশ্য জমা দিয়েছে শুধু বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন।

সবচেয়ে বড় প্রশ্ন ফুটবল নিয়ে। দেশের অন্যতম প্রভাবশালী এই ফেডারেশন নিয়মিত সরকারের কাছে নানা সুযোগ-সুবিধা চায়। অথচ, এনএসসিতে তাদের আয়-ব্যয়ের হিসাব নেই। এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি হোম ম্যাচের গেটমানির হিসাব চেয়েও এনএসসি তা পায়নি। ওই ম্যাচগুলোর আয়-ব্যয়ের হিসাবও প্রকাশ্যে আসেনি। ফুটবলের পাশাপাশি আরচারি, অ্যাথলেটিক্স, দাবা, কারাতে, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাইক্লিংসহ গুরুত্বপূর্ণ অনেক ফেডারেশনও এখনো হিসাব জমা দেয়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net