খবর বরিশাল ডেস্ক ::
নতুন বরিশাল গড়ার প্রত্যয়ে মাঠপর্যায়ের ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভা করে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত বরিশাল সিটি করপোরেশন মেয়র প্রার্থী আনোয়ার হোসেন শিকদার। এনসিপি দলীয়ভাবে একক প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই নগরীর রাজনৈতিক অঙ্গনে তাকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি সময়ে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় দলটির আহবায়ক নাহিদ ইসলাম এমপি সহ অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে আনোয়ার হোসেন শিকদারকে সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এরপর থেকেই তিনি (আনোয়ার হোসেন) নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে ব্যস্ত সময় পাড় করছেন। পাশাপাশি তিনি নিজের পরিকল্পনা, রাজনৈতিক অবস্থান এবং বরিশাল নগরীকে ঘিরে উন্নয়নের ভাবনা তুলে ধরছেন বরিশালবাসীর কাছে।
ছাত্রজীবনে আনোয়ার হোসেন শিকদার বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে উচ্চতর ডিগ্রির জন্য সিঙ্গাপুরে পারি জমান। পরবর্তীতে বিশ্বের নামিদানি ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ ও ১৯৯০ দশকের শুরুর দিকে বরিশাল নগরীর বিভিন্ন পর্যায়ে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। তখনকার সময় তিনি ছাত্রশিবিরের একজন লড়াকু সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রবাসজীবন ও ব্যবসার কাজে আনোয়ার হোসেন শিকদার দীর্ঘসময় সিঙ্গাপুরে অবস্থান করেছেন। সেখানে থেকে তিনি সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে তার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করেন। আন্তর্জাতিক ব্যবসা ও বিভিন্ন দেশের বিশেষখ্যাতি সকল মানুষের সঙ্গে তার সু-সম্পর্ক এবং কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং এলাকায় তার পৈত্রিক বাড়ি রয়েছে। তার এক ছেলে বর্তমানে আমেরিকার বৃহৎ সফটওয়্যার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। অপর ছেলে কানাডাতে ডাক্তার হিসেবে কর্মরত রয়েছেন। আন্তর্জাতিক পরিসরে ব্যবসায়িক যোগাযোগের কারণে আধুনিক নগর ব্যবস্থাপনা, বাণিজ্যিক অবকাঠামো এবং নাগরিক সুবিধা সম্পর্কে তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বরিশালকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চান।
দীর্ঘ সময় প্রবাসে থাকাকালীন সময়ে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বিশেষ করে তিনি শাটডাউন কর্মসূচিতে আন্তর্জাতিকভাবে ভূমিকা পালন করেন। ৫ আগস্টের সরকার পতনের সময়ও তিনি ছাত্র-জনতাকে বিভিন্নভাবে সহযোগিতা মাধ্যমে বিশেষ অবদান রেখেছেন। দেশে ফিরে আনোয়ার হোসেন শিকদার প্রথমে জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত হন, পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে বিশেষভাবে সক্রিয় হয়েছেন।
এনসিপিতে যোগ দেওয়ার পর বরিশালে দলটির সাংগঠনিক সকল কার্যক্রমে তিনি সক্রিয় হয়েছেন। এরপর দলীয়ভাবে তাকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আনোয়ার হোসেন শিকদার বলেন, আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হলে, আমি একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য বরিশাল নগরী গড়ে তুলতে চাই। পাশাপাশি বরিশালকে শুধু প্রশাসনিক শহর হিসেবে নয়; একটি আধুনিক বাণিজ্যিক ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার মাধ্যমে ‘নতুন বরিশাল’ গড়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানিয়েছেন, বরিশালের নদী, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য যোগাযোগ ব্যবস্থা ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগাতে পারলে নগরীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্রে পরিণত করা সম্ভব।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply