, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস

বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফসহ বিভিন্ন শিক্ষা ও ব্যবহার্য সামগ্রী উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। মানবিক ও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে কোমলমতি ইয়াতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

‎
‎শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর আমানতগঞ্জ পীর সাহেব রোডে অবস্থিত মাওলানা ইয়াছিন রহমাতুল্লাহ হিফজুল কুরআন মাদ্রাসা (ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং)-এ এই আয়োজন করা হয়।

‎
‎এ সময় উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ও সক্রিয় সদস্য মিরাজুল ইসলাম।

‎
‎অনুষ্ঠানে ইয়াতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে কলম, ব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, চকলেট ও টিস্যু বিতরণ করা হয়।

‎
‎লাভ ফর ফ্রেন্ডস সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইয়াতিম শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে কিছুটা সহযোগিতা করাই সংগঠনটির মূল লক্ষ্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net