শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ

dynamic-sidebar

রাহাদ সুমন, বানারীপাড়া॥ বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক।বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক রাজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান মিলন,সম্পাদক সুলতান হোসেন সিকদার,বাইশারী ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম সরদার,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,যুবলীগ নেতা শেখ মহিম ও ফায়েজ আহম্মেদ শাওন,সৌদি প্রবাসী আলহাজ্ব হুমায়ুন কবির প্রমূখ।প্রসঙ্গত গত ৫ বছর ধরে উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম ব্যক্তিগত উদ্যোগে উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করে আসছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net