শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

হার্ট বাঁচাতে ভিটামিন ডি-থ্রি

dynamic-sidebar

যারা হার্টের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষতিগ্রস্ত কার্ডিওভাসকুলার সিস্টেমের জন্য ভিটামিন ডি-থ্রি অত্যন্ত উপযোগী একটি চিকিৎসা। গবেষণা বলছে, ভিটামিন ডি-থ্রি হার্টকে পুররুজ্জীবিত করতে সাহায্য করে।

মূলত সূর্যালোক থেকে আমাদের শরীরে ভিটামিন ডি-থ্রি সংশ্লেষিত হয়। কিন্তু, সবার ক্ষেত্রে সূর্যের আলো গায়ে মাখা সম্ভব হয় না। পেশাগত কারণে যাদের দিনে পর দিন রাত জাগতে হয়, দিনের বেলায় গায়ে রোদ লাগে না বলে তাদের শরীরে ভিটামিন ডি-থ্রির ঘাটতি তৈরি হয়। শরীরে ভিটামিন ডি-থ্রির ঘাটতি দেখা দিলে, বাইরের ওষুধ দিয়ে তা পূরণ করতে হয়।

হার্ট অ্যাটাকের নানাবিধ কারণ রয়েছে। উচ্চ রক্তচাপ, শরীরে মেদের প্রাচুর্য, ধমনিতে কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো অসুখ আমাদের কার্ডিওভাসকুলার সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। আর তাতেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

মূলত, হাড়ের অসুখের জন্য ভিটামিন ডি-থ্রির পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। বাইরে থেকে প্রয়োজনীয় মাত্রায় ভিটামিন ডি-থ্রি দিয়ে সেই ঘাটতি পূরণ করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কার্ডিওভাসকুলার সিস্টেমে যাদের গণ্ডগোল আছে, তারাও ভিটামিন ডি-থ্রি থেকে উপকৃত হচ্ছেন। সূত্র: এই সময়

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net