শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৫৩

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
পিরোজপুরের স্বরুপকাঠীতে যুবককে পিটিয়ে হত্যা

পিরোজপুরের স্বরুপকাঠীতে যুবককে পিটিয়ে হত্যা

dynamic-sidebar

পিরোজপুরের স্বরূপকাঠীতে পূর্ব শত্রুতার জেরে মোস্তফা চৌধুরী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোস্তফা চৌধুরী স্বরূপকাঠীর জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠী গ্রামের সোহরাফ চৌধুরীর ছেলে। নিহতের বাবা সোহরাফ চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জের ধরেই গতকাল বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মোস্তফাকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. নকিতুল্লাহ এবং স্থানীয় শাহজাহান মোল্লা, আখতার, ইব্রাহীম চৌকিদার পিটিয়ে আহত করে। তিনি খবর পেয়ে স্থানীয় আরামকাঠী হাজী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে মোস্তফাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু রাতে প্রতিপক্ষের ভয়ে বাড়ি থেকে তাকে হাসপাতালে নিতে পারেননি। সকালে মোস্তফাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ইউপি সদস্য নুকিতুল্লাহ জানান, তিনি মারধরের বিষয়ে কিছুই জানেন না। তবে স্থানীয়রা চোর সন্দেহে মোস্তফাকে ধরে মারপিট করতে পারে। স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net