শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:০১

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
বানারীপাড়ায় খেলাঘর আসরের সম্মেলন লেখক সমাবেশ, গুণীজন সংবর্ধনা

বানারীপাড়ায় খেলাঘর আসরের সম্মেলন লেখক সমাবেশ, গুণীজন সংবর্ধনা

dynamic-sidebar

রাহাদ সুমন, বানারীপাড়া॥ বানারীপাড়ায় খেলাঘর আসরের উপজেলা সম্মেলন লেখক সমাবেশ, বণার্ঢ্য র‌্যালী,গুণীজন সংবদৎর্ধনা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে নতুনমুূখ খেলাঘর আসর ও নতুন মুুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর আসর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে। বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার নতুন মুূখ খেলাঘর আসরের সভাপতি মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার’র বরিশাল উপ-সচিব ও উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম,বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম,কবি ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার বেনীলাল দাস গুপ্ত,বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর রহিম, ভারতের পশ্চিম বাংলার কবি ও লেখক শ্রী শংকর,কলকাতার চেতনার উন্মেষ’র সম্পাদক ড. অমৃত লাল বিশ্বাস, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ তৌহিদ রিপন,বরিশাল বিভাগের খেলাঘর আসরের সমন্বয়ক মোঃ আমিনুল ইসলাম টিটো ও খেলাঘর আসর বরিশাল জেলা কমিটির সাধারন সম্পদাক কাজী সেলিনা। স্বাগত বক্তৃতা করেন নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদেও প্রতিষ্ঠাতা ও সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক।অনুষ্ঠানে অতিথিদের উত্তোরণ ও ফুলের শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় ৩ গুণীজনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।এরা হলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি ও বানারীপাড়া উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট এস.এম ইকবাল, নতুনমুখ নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রধান উপদেষ্টা বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাড. সুূভাষ চন্দ্র শীল ও বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদেও প্রেসিডিয়াম সদস্য কাজী মিজানুল ইসলাম মুকুল। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শেষান্তে নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ ও খেলাঘর আসরের শিল্পিদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net