শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৩

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
ভোলায় দলিতদের জীবনমান উন্নয়নে আলোচনা সভা

ভোলায় দলিতদের জীবনমান উন্নয়নে আলোচনা সভা

dynamic-sidebar

ভোলা প্রতিনিধি :ভোলায় দলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান ও আর্থসামাজিক অবস্থা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের হরিজন কলোনিতে এ আলোচনা সভার আয়োজন করে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন কেন্দ্রীয় শাখার যুগ্ম সম্পাদক উত্তম কুমার ভক্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভোলা সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, ভোলা বিআরডিবি চেয়ারম্যান গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা হরিজন ঐক্যপরিষদ সভাপতি মানিক লাল ডোম, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার সভাপতি চন্দ্র মোহন সিডু, সাধারণ সম্পাদক শিক্ষক স্বপন কুমার দে, সদর পূজা উদযাপন পরিষদ সভাপতি শান্ত ঘোষসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, দলিত, হরিজনসহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মানুষরা আমাদের সমাজে এখনও অবহেলিত। তারা সমাজে অন্য মানুষের মতো সুন্দর জীবন যাপন করতে চাইলেও পারে না। তাদের আর্থিকভাবে সাহায্য করার জন্য সরকার একাধিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিগুলোর সঠিক বাস্তবায়ন হলে এই অবহেলিত মানুষগুলো তাদের জীবনকে পরিবর্তনের পাশাপাশি তাদের মৌলিক চাহিদা পূরণের পথ খুঁজে পায়। তাই বক্তারা এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net