, ,

শিরোনাম :
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
কুয়াকাটায় বাসের ধাক্কায় নিহত ২

কুয়াকাটায় বাসের ধাক্কায় নিহত ২

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসা. বিউটি বেগম (৪৫) ও নুরজাহান (২২) নামে দুই পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় নুরজাহানের দু’বছরের শিশু মো. জিহাদ গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোস্তফাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশু জিহাদকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহত সবার বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী বাসটি ঢাকা থেকে কুয়াকাটায় যাওয়ার সময় কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোস্তফাপুর এলাকায় একটি ইট বোঝাই ট্রলিকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় পথচারী বিউটি বেগম বাসের সাথে ধাক্কা লেগে সিটকে পড় গুরুতর আহত হয়। এরপর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অবস্থায় নুরজাহান ও তার শিশু সন্তান জিহাদকে বরিশাল মেডিকেলে নেয়ার পথে নুরজাহানের মৃত্যু হয়। ঘটনার পরপরই চালকসহ গাড়ির স্টাফরা পালিয়ে যায়।

কলাপাড়া-কুয়াকাটা রুটের ভাড়াটিয়া মোটর সাইকেল চালক মো.ইব্রাহিম জানান, গাড়িটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এসময় একটি ইট ভাটার ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে খাদায় পড়ে যায়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন মিলন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা বলেও তিনি জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net