শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫১

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
বানারীপাড়ায় খালে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

বানারীপাড়ায় খালে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

dynamic-sidebar

বরিশালের বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে মো. ইমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপর সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের ব্যবসায়ী মজনু বেপারীর ছেলে ইমন (২০) বাড়ি সংলগ্ন খালে গোসল করতে যায়। এ সময় সে সাঁতার কাটতে গিয়ে জম্বদ্বীপ খালের মধ্যে ডুবে যায়।

স্থানীয়রা তাকে ডুবে যেতে দেখে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাহিদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক খান বলেন, সাঁতার কাটতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তবে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net