শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫১

শিরোনাম :
শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে ভোলায় অস্ত্র মামলায় কারাগারে বহিষ্কৃত ছাত্রদল নেতা শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা
পটুয়াখালীতে বাগদা চিংড়ির রেণুসহ সাতজনক আটক

পটুয়াখালীতে বাগদা চিংড়ির রেণুসহ সাতজনক আটক

dynamic-sidebar

পটুয়াখালীতে দুই লাখ পিস বাগদা চিংড়ির রেণুসহ সাতজনকে আটক করেছে র্যাব। এ সময় রেণুপোনা বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. মিরাজ মোল্লা (৩৮), মো. আ. করিম সরদার (৩০), মো. সাইফুল ইসলাম সরদার (২৮), মো. মাকসুদ মোল্লা (২০), মো. কবির হাং (২৫), মো. ফয়জেদ ইসলাম শিকদার (২৮), মো. তামিম মাঝি (২০) ও মো. শোয়েব মাঝি (১৫)। পটুয়াখালী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বলেন, ট্রাকের ড্রাইভার ও হেলপারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও জব্দকৃত রেণুপোনা নদীতে অবমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ছুরত আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেণপোনাসহ একটি ট্রাক ও সাত ব্যক্তিকে আটক করা হয়। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net