, ,

শিরোনাম :
ময়লাখোলায় পরিবেশদূষণ, বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার আহ্বান : এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল জামায়াত আমীরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু
বরগুনায় মাদক ব্যবসায়ী শিউলি বেগম আটক

বরগুনায় মাদক ব্যবসায়ী শিউলি বেগম আটক

dynamic-sidebar

বরগুনায় দুই হাজার পিস ইয়াবাসহ মোসা. হোসনেয়ারা বেগম শিউলি নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান। এর আগে, সকাল আটটার দিকে বরগুনা সদর উপজেলার তিন নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মোসা. হোসনেয়ারা বেগম শিউলি (৪৫), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মালিপাড়া (কবিরপুর) গ্রামের বাসিন্দা মো. সোহেলের স্ত্রী। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) বলেন, সকালে বরগুনা থানায় উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও সোহেলের অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net