শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৮

শিরোনাম :
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে

বরিশাল নৌ বন্দর ধূমপানমুক্ত হচ্ছে

dynamic-sidebar

দেশের নৌপরিবহন এবং নৌবন্দরগুলো ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন (বিআইডব্লিউটি) কর্তৃপক্ষ সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সভা ও সভায় সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটি‘র চেয়ারম্যান কমডোর এম মোজ্জাম্মেল হক।
নৌপরিবহন এবং নৌবন্দরগুলো ধূমপানমুক্ত রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন মোজাম্মেল হক।
বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান এম মোজাম্মেল হক বলেন, বিভিন্ন পাবলিক প্লেস বিশেষ করে নৌবন্দরসমূহে, লঞ্চঘাটে এবং পাবলিক পরিবহন বিশেষ করে লঞ্চে অসংখ্য যাত্রীদের পরোক্ষ ধূমপানের হাত থেকে রক্ষার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net