রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
শখের বসে গাঁজা গাছ লাগিয়ে পুলিশের খাঁচায় যুবলীগ নেতা

শখের বসে গাঁজা গাছ লাগিয়ে পুলিশের খাঁচায় যুবলীগ নেতা

dynamic-sidebar

পটুয়াখালীর বাউফল উপজেলায় গাঁজা গাছ চাষের অভিযোগে শাহআলম হাওলাদার (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে শাহআলম হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতার শাহআলম হাওলাদার কেশবপুর গ্রামের বাসিন্দা মৃত মোকলেসুর রহমান হাওলাদারের ছেলে।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার কেশবপুর ইউপির ১নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছসহ ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি শাহআলম হাওলাদারকে গ্রফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করছেন। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার শাহআলম হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net