রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

বাবার মিলাদে যোগ দিতে ভোলায় আসছেন পার্থ

dynamic-sidebar

বাবার মিলাদ ও দোয়া অনুষ্টানে যোগ দিতে ৫ দিনের সফরে আজ ভোলায় আসছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিভ রহমান পার্থ। দুপুরে ঢাকার বারিধারার বাসা থেকে ভোলার উদ্যেশে রওয়া দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ব্যাক্তিগত সহকারী জুয়েল আসিফ।

জুয়েল আসিফ ভোলা নিউজকে জানান, বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আধুনিক ভোলার উন্নয়নের রুপকার মেহনতি মানুষের আপনজন মরহুম নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদে অংশ গ্রহন করতেই তিনি ভোলায় আসছেন। ৬ এপ্রিল সকালে বালিয়ার নিজ গ্রামে ভোলার মঞ্জু মিয়ার কবর জিয়ারতের মধ্যদিয়ে দিনের কর্মসুচি শুরু করবেন বিজেপি চেয়ারম্যান। বিকেলে শহরের শান্তনীড়ের বাসায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেবেন। এছাড়া ভোলা সদরের পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড কমিটির সাথে ভিন্ন ভিন্ন ভাবে মতবিনিময় করারও কথা রয়েছে।

সফরে ভোলার ২০ দলীয় জোটের প্রতিটি দলের নেতা কর্মীদের সাথেও মতবিনিময় করার কথাও রয়েছে ২০ দলীয় জেটের অন্যতম শীর্ষ এ নেতার। এছাও তিনি নদী ভাঙ্গন কবলিত এলাকাসহ সদর উপজেলার গুরুত্বপূর্ন ইউনিয়ন গুলো সফরের কথা রয়েছে। সফর কালে আন্দালিভ রহমান তার নিজ দলীয় সকল অংঙ্গ সংঘঠনের নেতা কর্মীরা ছাড়াও ভোলার বিভিন্ন ব্যাবসায়িক ও সামাজিক ও পেষাজীবী সংঘঠনের নেতৃবৃন্দের সাথেও পৃথক বৈঠকে মিলিত হবেন বলেও জানিয়েছেন আন্দালিভ রহমানের পিএস জুয়েল আসিফ। সফরে সাথে রয়েছেন বিজেপির বিদেশ বিষয়ক সম্পাদক ওয়াসিকুর রহমান অঞ্জন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net