রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

বরগুনায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

dynamic-sidebar

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল ও বিএনপিসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বরগুনা পৌর ভবনের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা, প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাড. আহসান হাবিব স্বপন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান টিটু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শহিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আক্তারুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি প্রমূখ। এ ছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net