সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮

শিরোনাম :

বরিশালে পুলিশি বাঁধায় যুবদলের বিক্ষোভ পন্ড

dynamic-sidebar

বরিশালে পুলিশি বাঁধায় যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে। বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে জেলা যুবদলের আয়োজনে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদল সম্পাদক এ্যাড. এইচ.এম. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু,ম ামুন রেজা খান, সালাউদ্দিন নাহিদ, মাওলা রাব্বি শামীম, কবির হোসেন, আওলাদ হোসেন প্রমুখ।

কর্মসূচীতে জেলার বাবুগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার যুবদল নেতা কর্মীরা অংশ নেয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net