রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা

আধুনিক বরিশালের রুপকার শওকত হোসেন হিরনের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

dynamic-sidebar

আজ শোকের নগরী বরিশাল : এখনো গুমড়ে গুমড়ে কাঁদছে হিরন ভক্তরা

আধুনিক বরিশলের রূপকার হিসেবে পরিচিত বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ৫ম মৃত্যুবার্ষিকী সোমবার (৯ এপ্রিল)।

২০১৪ সালের ৯ এপ্রিল সকালে ৫৮ বছর বয়সে নগরবাসীকে কাঁদিয়ে চির বিদায় নেন তিনি।
একই সালের ২২ মার্চ রাত ১০টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর ২৪ মার্চ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আবার ৩ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হয় এবং ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকালে হিরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১১ এপ্রিল বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্তানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হিরন।

বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর শওকত হোসেন হিরন জন্মগ্রহণ করেন। লেখাপড়ার সুবাধে ছোট বেলা থেকেই নানা বাড়ি বরিশাল শহরে তার বসবাস।
১৯৭৭ সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি হওয়া শওকত হোসেন হিরন ১৯৮৮ সালে বিপুল ভোটের ব্যবধানে বরিশাল সদর উপজেলা পরিষদের নির্বাচনে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে শওকত হোসেন হিরন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হন। পরে ২০১৪ দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল সদর আসনের এমপি নির্বাচিত হন তিনি।
রাজনৈতিক জীবনে তিনি সর্বশেষ বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং এরআগে তিনি জাতীয় পার্টিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গ জড়িত ছিলেন তিনি। হিরনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগ এবং পারিবারিক উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net