শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
আগৈলঝাড়ায় নিহত নির্মল ঘটকের পরিবারকে সহযোগীতার আশ্বাস হাসানাত আবদুল্লাহর

আগৈলঝাড়ায় নিহত নির্মল ঘটকের পরিবারকে সহযোগীতার আশ্বাস হাসানাত আবদুল্লাহর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের সড়ক দূঘর্টনায় নিহত নির্মল ঘটকের বাড়িতে সোমবার সকালে গিয়ে মন্ত্রী পদমর্যাদার আবুল হাসানাত আব্দুল্লাহ(এমপি) শোকার্ত পরিবারকে সান্তনাসহ সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

এসময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতসহ বাকাল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২রা এপ্রিল মঙ্গলবার দুপুরে বাকাল ইউপি সদস্য ও শ্রমিকলীগ নেতা নির্মল ঘটক মোটরসাইকেলে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী মেলায় যাওয়ার সময় গোপালগঞ্জ শহর অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত হন নির্মল ঘটক। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net