শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩

শিরোনাম :
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে
বরিশালে আসার সময় বিমানবন্দর থেকে পিস্তলসহ উপজেলা চেয়ারম্যান আটক

বরিশালে আসার সময় বিমানবন্দর থেকে পিস্তলসহ উপজেলা চেয়ারম্যান আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় একজন উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পূর্ব ঘোষণা ছাড়া একটি পিস্তল নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম। তিনি নভোএয়ার (VQ997) ফ্লাইটে করে ঢাকা থেকে বরিশাল যেতে বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমানবন্দরে প্রবেশ করেন।

শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর সিদ্দিকী পরিবর্তন ডটকমকে বলেন, ‘মোল্লা মুজিবর রহমান শামীম অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেও কোনও ধরনের ঘোষণা দেননি।

নূর সিদ্দিকী জানান, বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্রটি শনাক্ত করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি কোনও সদুত্তর দিতে পারেন নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net