শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩

শিরোনাম :
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে
পিরোজপুরে নদীভাঙনের এলাকা পরিদর্শনে দুই মন্ত্রী, ভাঙন রোধে বাঁধ নির্মাণের আশ্বাস

পিরোজপুরে নদীভাঙনের এলাকা পরিদর্শনে দুই মন্ত্রী, ভাঙন রোধে বাঁধ নির্মাণের আশ্বাস

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দুই মন্ত্রী আজ শুক্রবার সকালে স্পিডবোটে করে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সঙ্গে ছিলেন।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নদীভাঙনের শিকার নদীতীরবর্তী মানুষের ভোগান্তির কথা শোনেন এবং এসব এলাকায় বাঁধ নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী।

এর আগে সকালে পিরোজপুর সার্কিট হাউসে পৌঁছান দুই মন্ত্রী। পরে সেখান থেকে পিরোজপুরের বলেশ্বর নদের খেয়াঘাট পরিদর্শন করেন। এই নদীর পাড়ে একটি শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী।

হুলারহাট বন্দর থেকে স্পিডবোটে করে কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এরপর শ্রীরামকাঠিতে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের কথা শোনেন পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং দ্রুত তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net