, ,

শিরোনাম :
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
প্রধানমন্ত্রীর পরিকল্পনায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা- পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পরিকল্পনায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা- পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশের মানুষ এখন আর স্বাস্থ্য সেবা নিয়ে শঙ্কিত নন। প্রাধানমন্ত্রী শেখ হাসিনার পরকিল্পনায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে উন্নত সেবা।

আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আগে মানুষের চিকিৎসা সেবা নিতে গ্রাম থেকে শহরে আসতে হত। কিন্তু এখন আর শহরে আসতে হয় না। কমিউনিটি ক্লিনিক ধনী-দরিদ্র সকলের দোরগোড়ায় পৌছে দিচ্ছে চিকিৎসা সেবা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়বেন। সেই স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, আশাকরি চিকিৎসক ও সেবিকারা আন্তরিকভাবে মানুষের সেবা দিবেন। সবাইকে মিলে দলাদলি ভূলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বরিশালে একটি চক্ষু হাসপাতাল নির্মাণের পাশাপাশি বরিশাল সদর হাসপাতালকে দৃষ্টি নন্দন হাসপাতালে পরিনত করা হবে।

প্রতি মন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের দড়বারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি দেশে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর সুঃচিন্তায় দেশ পরিচালনায় দেশে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, তেমনি দেশের গ্রামগঞ্জের মানুষ দিন দিন স্বাবলম্বি হচ্ছে।

বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোনোয়ার হোসেনের সঞ্চলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এসময় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক ডাঃ আব্দুর রহিম, বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মুঃ জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিতি ছিলেন।

এরপর তিনি নগরীর থানা কাউন্সিল এলাকায় বরিশাল সদর উপজেলার কৃষকদের মাঝে সার বিতরণ কর্মসূচিতে যোগ দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net