বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১

শিরোনাম :
শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ বরিশাল-ভোলা সেতুর ডিপিপি অনুমোদনের অপেক্ষায়: তথ্যমন্ত্রী সকল রাজনৈতিক দলকে নিয়ে ভোলার উন্নয়ন করব : তথ্য মন্ত্রী ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় বেতনের টাকা জেলেদের মাঝে বিতরণ করেছি কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী
বরিশালের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ বৃহস্পতিবার

বরিশালের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ বৃহস্পতিবার

dynamic-sidebar

বৃহস্পতিবার শপথ নিচ্ছেন বরিশাল সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু ও রেহেনা বেগম । পাশাপাশি বরিশাল জেলার সকল উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিবেন।

বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ২৫ এপ্রিল তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় বরিশাল জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন তিনি।

নির্বাচিত সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানদের ইতোমধ্যেই পত্র প্রেরণ করা হয়েছে। ওই দিন জেলার বরিশাল সদর, উজিরপুর, বাবুগঞ্জ, বাকেরগঞ্জ, বানারীপাড়া, মুলাদী, হিজলা, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগন শপথ গ্রহন করবেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net