বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১

শিরোনাম :
শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ বরিশাল-ভোলা সেতুর ডিপিপি অনুমোদনের অপেক্ষায়: তথ্যমন্ত্রী সকল রাজনৈতিক দলকে নিয়ে ভোলার উন্নয়ন করব : তথ্য মন্ত্রী ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় বেতনের টাকা জেলেদের মাঝে বিতরণ করেছি কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী
শেখ সেলিমের নাতি জায়ানের শোকে ভাই-বোনের অঝরে কান্না

শেখ সেলিমের নাতি জায়ানের শোকে ভাই-বোনের অঝরে কান্না

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এসময় বিমানবন্দরে শেখ ফজলুল করিম সেলিমকে ধরে কান্নায় ভেঙে পড়েন প্রধানমন্ত্রী।ফজলুল করিম সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে। সেই সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই হন সেলিম।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়। সেইসঙ্গে গুরুতর আহত হয়ে চিকিৎসাধাীন আছেন তার জামাতা মশিউল হক চৌধুরী। বুধবার দেশে আনা হবে জায়ানের মরদেহ।
পরিবারের সঙ্গে জায়ান চৌধুরী

গত ২১ এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই পৌঁছান শেখ হাসিনা। তিনি ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশকিছু কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে ব্রুনাইর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট। এগুলো হচ্ছে, কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত বিনিময় নোট।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net