বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪০

শিরোনাম :
শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ বরিশাল-ভোলা সেতুর ডিপিপি অনুমোদনের অপেক্ষায়: তথ্যমন্ত্রী সকল রাজনৈতিক দলকে নিয়ে ভোলার উন্নয়ন করব : তথ্য মন্ত্রী ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় বেতনের টাকা জেলেদের মাঝে বিতরণ করেছি কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী
নদীগুলোর দুই পাশে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নদীগুলোর দুই পাশে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক:: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, “দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ অন্যতম। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে তার স্বরূপ ফিরে পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আগামী ৪/৫ বছরের মধ্যে এ কাজ দৃশ্যমান হবে। এ পরিকল্পনার আওতায় বড় নদীগুলোতে ড্রেজিং করে নাব্য ফিরিয়ে আনার পাশাপাশি প্রশস্ততাও কমিয়ে আনা হবে এবং এর দুই পাশে অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। এর ফলে কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। যার মাধ্যমে পুরো দেশের চিত্র পাল্টে যাবে।”

আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার দৌলতদিহি এলাকায় ভৈরব নদ খনন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভৈরব খনন কাজে সন্তুষ্টি প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি নদীর পাড় রক্ষণাবেক্ষণে উদ্যোগী হতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের তাগিদ দেন। আগামী ১৫ দিনের মধ্যে যেসব এলাকায় নদী খনন শেষে হয়েছে, সেসব এলাকায় নদীপাড়ের মাটি ড্রেজিং ও ঘাস রোপণের জন্য সময় বেঁধে দেন এবং তাকে অবহিত করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় প্রধান প্রকৌশলী সিদ্দিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net