বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪০

শিরোনাম :
শেবাচিমে জ্বালানি সংকটে জেনারেটর অচল, ব্যাহত অস্ত্রোপচার ইলিশ শুধু দেখার মাছ’ দামের কারণে কিনতে পারছেন না ক্রেতারা মাদকে ঝুঁকছে বরিশালের তরুণরা বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ বরিশাল-ভোলা সেতুর ডিপিপি অনুমোদনের অপেক্ষায়: তথ্যমন্ত্রী সকল রাজনৈতিক দলকে নিয়ে ভোলার উন্নয়ন করব : তথ্য মন্ত্রী ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় বেতনের টাকা জেলেদের মাঝে বিতরণ করেছি কলাপাড়ায় বেসরকারি হাসপাতালে নার্সের অবহেলায় নবজাতকের পা ভাঙার অভিযোগ আ.লীগ ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে: তথ্যমন্ত্রী
শপথ নেয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন মির্জা ফখরুল!

শপথ নেয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন মির্জা ফখরুল!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন বিএনপি থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ৪ সদস্য। এর আগে আজ সোমবার (২৯ এপ্রিল) বিকেলে সোয়া পাঁচটার দিকে তাঁরা সংসদ ভবনে গিয়ে শপথ নিয়েছেন।

শপথ নেওয়া থেকে বিরত থাকা বগুড়া-৬ আসন থেকে নির্বাচত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিতে সময় চেয়ে আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। স্পিকারের দপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।স্পিকারের কাছে পাঠানো চিঠিতে মির্জা ফখরুল শারীরিক অসুস্থার কারণে শপথ গ্রহণে সময়সীমা বাড়ানোর আবেদন জানান।

এর আগে শপথ নেওয়ার পর দলটির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, চাপ ছিল, তবে আমরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছি। আমাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ দেশের মানুষের কথা বলতে আমরা সংসদে যাচ্ছি।

দল থেকে বহিষ্কার করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা দলীয় সিদ্ধান্তে শপথ নিয়েছি, দল কীভাবে বহিষ্কার করবে?

শপথ নেয়া সংসদ সদস্য জাহিদুর রহমানকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, তবে উনি ইতোমধ্যে দলের কাছে ক্ষমা চেয়েছেন। এখন দল সেটা বিবেচনা করবে।

এ সময় সংসদে গিয়ে পুনর্নির্বাচনের দাবি ও জাতীয় সংলাপের আয়োজন করে পুনর্নির্বাচনের দাবি জানাবেন বলে জানান এই সংসদ সদস্য।

এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিএনপির চারজন সংসদ সদস্যকে শপথ বাক্যপাঠ করান।

শপথ নেয়া চারজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net