, ,

শিরোনাম :
বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে নিহত পরিবারকে সাবেক শিল্প মন্ত্রী আমু’র নগদ অর্থ প্রদান

পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে নিহত পরিবারকে সাবেক শিল্প মন্ত্রী আমু’র নগদ অর্থ প্রদান

dynamic-sidebar

বাবু সুমন চন্দ্রশীল : ঘূর্ণিঝড় ফণী আঘাতে ক্ষতিগ্রস্থ এলাকা উপকুলীয় উপজেলা পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিন চরদুয়ানী গ্রাম পরিদর্শন শেষে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেস্টা মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও শিল্পমন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বরগুনার পাথরঘাটায় ঘূর্ণিঝড়ে দাদা-নাতী নিহতের পরিবারকে দেখে আসেন। এসময় তিনি নিহতের পরিবারের কাছে ২০ হাজার টাকার দুইটি চেক বিতরন করেন এবং অন্যান্য ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তারা।

সোমবার (৬ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে এক সমাবেশে আমির হোসেন আমু এসব কথা বলেন। এর আগে তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন।

পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবজাল হোসেন, বরগুনা-১ সাংসদ ও বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, বরগুনা- সাংসদ শওকত হাসানুর রহমান রিমন এবং ৩১৩ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা প্রমুখ।

সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু বলেন, বিগত বছর গুলোতে বন্যায় ক্ষতিগ্রস্থ হলেও কয়েক বছর ধরে অগ্রিম প্রস্তুতি থাকায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। পূর্ব প্রস্তুতি থাকায় ফনীর আঘাতেও বিগত দিনের মতো ক্ষতিগ্রস্থ হয়নি। এসময় ওই এলাকায় একটি সাইক্লোনসেল্টার করে দেয়ার আস্বাস দেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net