, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
বর্তমান সরকারের চলমান উন্নয়নে পাল্টে গেছে গোটা দক্ষিণাঞ্চলের চিত্রপট : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের চলমান উন্নয়নে পাল্টে গেছে গোটা দক্ষিণাঞ্চলের চিত্রপট : পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি।

বরিশাল জেলা প্রশাসন আয়োজিত শনিবার সার্কিট হাউজে ইফতার মাহফিল উপলক্ষে সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন- ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আজ দেশে সর্বত্র উন্নয়ন হচ্ছে। বিশেষ করে সরকারের চলমান উন্নয়ন কাজের কারণে পাল্টে গেছে বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলের চিত্রপট। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে বরিশাল হবে আধুনিক সিঙ্গাপুর।

বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামীম সকলের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।

এই সভায় আরও বক্তব্য রাখেন- বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল ৩ আসনের এমপি গোলাম কিবরিয়া টিপু, বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এবং জেলা প্রশাসক অজিয়র রহমান প্রমুখ।’

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু ও জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম খান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net