, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
তেতুলিয়ার ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ করা হবে’ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

তেতুলিয়ার ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ করা হবে’ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়নের তেতুলিয়ার ভাঙন প্রতিরোধে ৭শ’ ৩৯ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। তিনি বলেছেন, ‘প্রকল্প অনুমোদন হয়ে গেলেই তেতুলিয়া নদীর ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এ ছাড়া, ওই নদীর চরও খনন করা হবে।’

শনিবার (১৮ মে) দুপুরে বাকেরগঞ্জের দুর্গাপাশা লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর ভাঙন পরিদর্শন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. খালেকুজ্জামান, দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার এবং বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নুসহ অনেকে।

এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম তেতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। ওই সময় ক্ষতিগ্রস্তরা ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net