, ,

শিরোনাম :
বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
পুলিশকে টাকা দিলে সব হয়: বরিশালে বিএনপি’র মানবন্ধে বক্তারা

পুলিশকে টাকা দিলে সব হয়: বরিশালে বিএনপি’র মানবন্ধে বক্তারা

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া’র সু-চিকিৎসা ও নিশর্ত মুক্তি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শান্তি পূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বরিশাল জেলা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

আজ বুধবার সকাল (২২ই মে) সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একর্মসূচি পালন করেন তারা।

বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচিতে বক্তব্যরা এসময়
বলেন, আজ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাস্ট্র ও স্বাস্থ্য মন্ত্রী নাসিম সাহেব নিজেই স্বীকার করে বলেছে এদেশে পুলিশকে টাকা দিলে সব হয়।

এসরকার এদেশের জনগনের ভোটে নির্বাচিত সরকার নয় তারা রাতের আধারে পুলিশের দেয়া ভোটের সরকার বলেই পুলিশ ও বিচার বিভাগকে অবৈধভাবে নিয়ন্ত্রন করে দেশ পরিচালনা করছেন।

বাংলাদেশে আজ কোন আইনের শাষন ব্যবস্থা নেই এদেশে এখন আওয়ালীগের শাষন চলছে। আওয়ামীলীগ সরকার ২ কোটি টাকার মিথ্যা দূর্নীতির অভিযোগ এনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পুড়ে রেখেছে। অণ্য দিকে রুপপুর পারমানবিক কেন্দ্রে একটি বালিশ ক্রয় করার নামে ৭ কোটি টাকা ব্যয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করে যাচ্ছে বাংলার মানুষ একদিন এর হিসাব নেবে।

তাই খালেদা জিয়া এঅবৈধ সরকারের কাছে করুনার জামিন প্রার্থনা করেন না। আমরা আইনের মাধ্যমে দেশ নেত্রীকে মুক্ত করে আনার আন্দোলন সংগ্রমের মাধ্যমে আনব।

এজণ্যই আগামী আন্দোলন সংগ্রামে দলীয় নেতা-কর্মীরা যেখানে থাকেন সকলকে ঐক্যবদ্বভাবে বেড় হয়ে আসার আহবান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,কোতয়ালী বিএনপি সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,মুলাদী উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম লাবু, বরিশাল কোতয়ালী সদর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা,দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খাঁন,আখতারুজ্জামান সাব্বির,আতাউর রহমান আওয়াল,জাবের আবদুল্লাহ্ সাদি,আজিজুর রহমান মামুন ভূইয়া,এ্যাড. আঃ মালেক ও সাবেক জেলা যুগ্ম ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন।
কর্মসূচিতে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net