বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২

শিরোনাম :
বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় দগ্ধ যুবক ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে পুকুরে বাস, আহত ১৫ ১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা সন্ধ্যা নদীতে ফিশিং বোটে অভিযান, বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০ গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে হোটেলে ভাঙচুর পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
বরগুনায় রিফাতের কবর জিয়ারত করলেন বরগুনা-১ আসনের সংসদ শম্ভু

বরগুনায় রিফাতের কবর জিয়ারত করলেন বরগুনা-১ আসনের সংসদ শম্ভু

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি : রিফাত শরীফের কবর জিয়ারত করলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রিফাতের বাড়ি ৬ নম্বর বুড়ির চর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামের বাড়িতে এসে কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

এসময় তার সঙ্গে বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ মাওলানাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে এমপি শম্ভু বলেন, রিফাত হত্যাকারী প্রধান আসামি নয়ন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net