বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬

শিরোনাম :
নতুন প্রজন্মকে আ’লীগে যোগদিতে উৎসাহিত করতে হবে… হাসানাত আব্দুল্লাহ

নতুন প্রজন্মকে আ’লীগে যোগদিতে উৎসাহিত করতে হবে… হাসানাত আব্দুল্লাহ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি পরিবিক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদার আহ্বায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন আওয়ামী লীগে কোন হাইব্রিড এর সুযোগ নেই। যারা আছে তাদের বিতারিত করতে হবে। তাই হাইব্রিডরা সতর্ক হয়ে যান।

বৃহস্পতিবার নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের বিষয়টিতে গুরুত্ব দিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, কোন হাইব্রিড নয়, নতুন প্রজন্মকে আওয়ামী লীগে নিয়ে আসতে হবে। তারা যাতে আওয়ামী লীগের সদস্য হয় সে বিষয়ে উৎসহ যোগাতে হবে।

তাছাড়া উপজেলা পর্যায়ে প্রতিটি ইউনিয়ন এবং থানা পর্যায়ে কর্মী সম্মেলনের মাধ্যমে তৃনমুলককে সুসংগঠিত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে নেতৃবৃন্দকে আহ্বান জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net