বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৭

শিরোনাম :
বিদ্যুতের খুঁটিতে উঠে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় দগ্ধ যুবক ফরিদপুরে ট্রাকের সংঘর্ষে পুকুরে বাস, আহত ১৫ ১৩ সিটি নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপির সম্ভাব্য প্রার্থী যারা সন্ধ্যা নদীতে ফিশিং বোটে অভিযান, বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার বাউফলে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০ গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে হোটেলে ভাঙচুর পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন: জহির উদ্দিন স্বপন তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
আজ মুলাদীর নদী ভাঙন রক্ষা প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আজ মুলাদীর নদী ভাঙন রক্ষা প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার  : বরিশাল জেলার মুলাদী উপজেলার ১নং বাটামারা ইউনিয়নে যাচ্ছেন, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক (শামীম)। বাটামারা নদীর ভাঙন থেকে রক্ষায় প্রকল্প পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে। এ সময় বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুও যাবেন বলে জানাগেছে।

এদিকে, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও এমপি’র আগমনের খবরে মুলাদী তথা বাটামারা বাসী আনন্দিত। তাই প্রতিমন্ত্রী ও এমপি’কে স্বাগত জানাতে নানা ধরণের প্রস্তুতি গ্রহণ করছে তারা। এব্যাপারে বাটামারা বি,এস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুল হক মনি বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক এমপি ও আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু এমপি’র মুলাদী উপজেলার ১নং বাটামারা ইউনিয়নে শুভ আগমনে বাটামারা বি,এস মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তাঁদের আগমনের সংবাদে আমরা আনন্দিত। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে জানা যায়, মুলাদী উপজেলার চরকালেখান, সফিপুর, নাজিরপুর ও বাটামারা ইউনিয়ন নদী ভাঙনের ফলে বিলুপ্ত প্রায়। এসব এলাকার অনেক বসতি ঘর-বাড়ীসহ অনেক গ্রাম নদী গর্ভে তলিয়ে গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু নদী ভাঙন রোধে বিগত দিনে কোন জনপ্রতিনিধি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার ফলে অব্যাহতভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মুলাদী বাসী।

এসব এলাকাবাসীর প্রত্যাশা আগামী দিনে নদী ভাঙ্গন রোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মুলাদীর ভূখন্ড সহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করবেন প্রতিমন্ত্রী ও এমপি সহ যথাযথ কর্তৃপক্ষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net