, ,

শিরোনাম :
বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক গৌরনদীর ৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান পটুয়াখালীর হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত কলেজের অধ্যক্ষ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে পদবঞ্চিত বিএনপি নেতাদের সাক্ষাৎ দিলেন না সরোয়ার ডেঙ্গু আক্রান্ত মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার
পটুয়াখালীতে ছাত্রদলের তান্ডবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পন্ড

পটুয়াখালীতে ছাত্রদলের তান্ডবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পন্ড

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পন্ড হয়ে গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে শেরেবাংলা পাঠাগারে এক আলোচনা সভা চলাকালে এ সংঘর্ষ হয়।

আলোচনা সভা চলাকালীন সময় জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান পরিচয় পর্বে নাম ভুল বলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল হেলাল নয়ন ও জেলা ছাত্রদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিনের মধ্যে কথা কাটাকাটি থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সভা পণ্ড হয়ে যায়। যদিও পরবর্তীতে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে আলোচনা সভা পুনরায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি বায়েজীদ আহাম্মেদ পান্না মিয়া ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদ সরোয়ার কালাম। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, শহরে উত্তেজনা বিরাজ করছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net