সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৮

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু

বরিশালে মডার্নার টিকাদান কার্যক্রম শুরু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে ৬টি কেন্দ্রে মডার্নার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও ঈদের পর ৩০টি ওয়ার্ডে টিকা প্রদানের প্রস্তুতি অস্টাজেনেকার প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরাও মডার্না টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

 

 

এসময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান ও প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু উপস্থিত ছিলেন।সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আপাতত নগরীর ৬টি কেন্দ্রে মডার্না টিকাদান শুরু হয়েছে। পর্যাপ্ত ভায়েল পেলে ঈদের পর নগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই লক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। এদিকে অস্টাজেনেকা (কোভিড শিল্ড) টিকার প্রথম ডোজ নেওয়ার পর যারা দ্বিতীয় ডোজ নিতে পারেননি তারাও মডার্নার টিকা দ্বিতীয় ডোজ হিসেবে গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. তৈয়বুর রহমান।

 

আমানগতগঞ্জ হোলিং বেরী রেড ক্রিসেন্ট হাসপাতাল, নগরীর কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, কাউনিয়া নগর মাতৃসদন কেন্দ্র, নগরীর কালীজিরা বেসরকারী সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতাল, নগরীর সদর রোডের বিসিসি’র এনক্স ভবন এবং নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, প্রথম দফায় আসা মডার্নার ভায়েল দিয়ে ১৩ হাজার ২০০ মানুষ টিকা নিতে পারবে। এর আগে আসা চীনের সিনোফার্মার টিকা দিতে পারবে ৭০ হাজার ৮০০ মানুষ। কোভিড শিল্ডের (অস্টাজেনেকা) প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে পারেননি ২২ হাজার ১১৩ জন মানুষ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net