সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু

বরিশালে পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ  সড়ক অবরোধের ব্যারিকেড সরাতে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার কনস্টেবল ফারুক হোসেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।শুক্রবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

 

 

এ সময়ে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মারধরের শিকার ফারুক নিজেকে এয়ারপোর্ট থানার কনস্টেবল পরিচয় দিয়ে বলেন, দুপুরের খাবার নি‌য়ে আমি থানার দি‌কে যা‌চ্ছিলাম। এ সময়ে ব্যারিকেড সরাতে বললে শ্রমিকরা এসে আমার ওপর হামলা চালায়। আমাকে মারধর করেন।

 

 

আমাকে রক্ষা করতে আসায় আরও দুইজনকে মারধর করা হয়েছে।তবে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, এ ধরণের কোনো তথ্য আমার কাছে নেই।শ্রমিকরা জানান, রূপাতলীতে বৃহস্পতিবার (১৫ জুলাই) শ্রমিক ইউনিয়নের নেতাদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিকদের সংগঠন সকাল সোয়া ১০টা থেকে সড়ক অবরোধ করে।

আহত পুলিশ সদস্য ফারুক 

অবরোধ চলাকালে দুপুর ১টার দিকে কালো টি-শার্ট পরিহিত এক যুবক আমাদের ব্যারিকেড তুলে নিতে বলেন।বাস শ্রমিক জুয়েল ও রাহাত বলেন, ওই যুবক ব্যারিকেড তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছিলেন। এর প্রতিবাদ করায় আমাদের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের পুলিশ ধাওয়া দেন। আমরাও তাদের প্রতিহত করার চেষ্টা করি।

 

 

জুয়েল ও রাহাতও মারধরের সময়ে আহত হন বলে স্বীকার করেন। পরে নথুল্লাবাদ বাস টার্মিনালে দায়িত্বরত পুলিশ সদস্যরা হামলার শিকার কনস্টেবল ফারুককে জালাল আহম্মেদ পুলিশ বক্সে নিয়ে রক্ষা করেন।

 

 

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধা‌রণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, জানতে পেরেছি বাসস্ট্যান্ডে শ্রমিকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি হয়েছে। কিন্তু কী কারণে হয়েছে তা এখনি বলতে পারছি না। পুরো বিষয় জেনে বলতে পারবো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net