, ,

শিরোনাম :
বরিশালে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন

বরিশালে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা।

 

দুপুর ১২ টায় বিভাগীয় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ। পরে অলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

 

 

প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর খান আলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net