, ,

শিরোনাম :
বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আশুলিয়া থেকে ধর্ষক গ্রেফতার ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা মামলায় ববি ছাত্রলীগকর্মী তাজ গ্রেপ্তার একই মাঠে মসজিদ-মন্দির, আজান হলে থামে ঢাক-ঢোল বরিশালের মুলাদীতে অপহরণের ৬ মাস পর উদ্ধার স্কুলছাত্রী, গ্রেপ্তার ২ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার চাদরে বরিশাল অঞ্চলে ১,৭১৮টি মন্ডপে দুর্গাপূজা চলছে একাত্তরে যারা ধোঁকা দিয়েছিল, চব্বিশেও তারা দিয়েছে: প্রধানমন্ত্রী বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানে বাজেট-জনবল সংকট, নদীতে কমছে মাছ বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুই নারীর মৃত্যু বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে আলোচনায় একাধিক প্রার্থী, বিএনপিতে মনোনয়ন দৌড় এসআরবির অভিযানে মেহেন্দীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বরিশালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৮৫৮

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ক্রমেই বাড়ছে করোনা সংক্রমন ও মৃত্যুর সংখ্যা। একের পর এক রেকর্ড ভাঙছে মৃত্যুর। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত এটিই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে সোমবার বিভাগে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ৩১ জনের। পাশাপাশি একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯ জন।

এদের মধ্যে দুইজন আক্রান্ত ও ১৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ১৮৯ নমুনা পরীক্ষা করে ৯১ জন পজিটিভ হন।

বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশালে ৭০৮ নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩৫ জন শনাক্ত হন।

এছাড়া ভোলায় ১৭৬, পটুয়াখালীতে ১৮২, পিরোজপুরে ৭৪, বরগুনায় ৬৪ এবং ঝালকাঠিতে ২৭ জন পজিটিভ হয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net