রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০২

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
কলাপাড়ায় ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি

কলাপাড়ায় ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু জান্নাতি

dynamic-sidebar

তানজিল জামান জয়,কলাপাড়া ॥ পটুয়াখালীর কলাপাড়ায় অপহৃত শিশু জান্নাতি আক্তারকে উদ্ধারে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা চাইলেন ভিকটিম পরিবার। শনিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবে কান্নাভেজা কন্ঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পিতা মো: মশিউর রহমান।

 

 

এসময় ভিকটিম শিশু’র মা মোসা: রাবেয়া বেগম, চাচি আকলিমা বেগম, ফুপু জিন্নাত জাহান এবং মামা লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আ: লতিফ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মশিউর রহমান বলেন, ’আমার মেয়ে লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতি আক্তার গত ২২ আগষ্ট সকাল ৮:৩০ ঘটিকায় এসাইনমেন্ট আনার জন্য বাড়ী থেকে স্কুলে যায়।এরপর আর সে বাড়ী ফেরেনি।

 

 

এ ঘটনায় ২৩ আগষ্ট আমি কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করি। ১ সেপ্টেম্বর কলাপাড়া থানায় রাব্বি কে প্রধান আসামী করে ৭ জনের নামে অপহরন মামলা দায়ের করি।মামলা দায়েরের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামী রুহুল আমিনকে পুলিশ গ্রেফতার করে। ১ মাস ৫দিন পর রুহুল আমিন কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে অপর আসামীরা সহ মামলা প্রত্যাহারের জন্য আমার পরিবারের সদস্যদের ভীতি প্রদর্শন করছে। অথচ অপহরনের ১ মাস ১৭দিনেও উদ্ধার হয়নি আমার অপহৃত মেয়ে জান্নাতী।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো: জাকির বলেন, ’মামলা দায়েরের পর এজাহার ভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে উদ্ধার সহ এজাহার ভুক্ত অপর আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net